রহস্য: পণের দায়ে খুন বধূ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 25 March 2018

রহস্য: পণের দায়ে খুন বধূ

মৃন্ময় নস্কর,দক্ষিণ ২৪ পরগণাঃ  পণের দায়ে খুন  গৃহবধূ।চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগণা জেলার নামখানা নারায়ণপুর এলাকায়। জানা যায়, তিন বছর আগে সুমিত্রা কর নামে ‌এক তরুণীর বিয়ে হয় পাথর প্রতিমার বরদাপুরের বাসিন্দা উত্তম দাসের সাথে।   বিয়ের পর থেকে শ্বশুর বাড়ি থেকে টাকা , গহনা ও সম্পত্তি আনার জন্য চাপ দেওয়া  হয় সুমিত্রাকে। শনিবার রাতে মেয়ে বাড়িতে খবর দেওয়া হয় যে সুমিত্রা মারা গেছে। সুমিত্রা পরিবারে লোক গিয়ে দেখতে পায় সুমিত্রার দেহে একাধিক ক্ষত চিহ্ন রয়েছে। সুমিত্রার বাবা হরিপদ কর পাথর প্রতিমা থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে  শ্বশুর বাড়ির বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে পুলিশ ।এখন ও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।

No comments:

Post a Comment

Post Top Ad