দিঘার হোটেলে ঝুলন্ত দেহ প্রেমিকযুগলের - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 19 March 2018

দিঘার হোটেলে ঝুলন্ত দেহ প্রেমিকযুগলের


চাঁদনী, দিঘা: মেয়ের বাড়ি থেকে মেনে নেয়নি প্রেমের সম্পর্ক। তাই প্রেমিকের হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে এসেছিল কিশোরী। বাবা মেনে নেয়নি সেই পালিয়ে যাওয়া। নালিশ জানায় পুলিশে।

অভিযোগ পেয়েই পুলিশ গ্রেপ্তার করে ছেলের বাবাকে। সেই খবর কানে এসেছিল যুগলের। আর ভরসা রাখতে পারেনি নিজেদের ওপর। সংসার বাঁধার স্বপ্নকে দূরে সরিয়ে ওরা বেছে নিল অন্য ঠিকানা। রবিবার নিউ দিঘার বটতলা বাজার সংলগ্ন একটি হোটেল ঘর থেকে উদ্ধার হয় পৌলমি রাউৎ (১৭), রাজকুমার নায়ক (২৪) নামের এক যুবক ও কিশোরীর ঝুলন্ত দেহ। এদিন বিকেলেই ওরা হোটেলে উঠেছিল। আর সাড়ে নটা নাগাদ হোটেলের বাইরে থেকে যুবকের ঝুলন্ত দেহ দেখতে পান হোটেল কর্মীরা। খবর পেয়ে পুলিশ দেহ উদ্ধার করে। পৌলমির বাড়ি রামনগর থানার হীরাপুর আর প্রদীপের বাড়ি দিকশালে। গতকাল ওরা বাড়ি থেকে পালিয়ে এসেছিল। পৌলমির বাবার অভিযোগে পুলিশ গ্রেপ্তার করে রাজকুমার এর বাবা বাপি নায়ককে। তারপরেই এমন ঘটনা।

No comments:

Post a Comment

Post Top Ad