ঝুলন্ত অবস্থায় উদ্ধার প্রেমিক যুগলের দেহ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 2 March 2018

ঝুলন্ত অবস্থায় উদ্ধার প্রেমিক যুগলের দেহ



চাঁদনী, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে উদ্ধার প্রেমিক যুগলের দেহ। এই মর্মান্তিক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘাটাল থানার খড়ার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কৃষ্ণপুর গ্রামের গাজন পুকুর পাড়ে শিরিষ গাছে প্রেমিক যুগলের ঝুলন্ত দেহ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। পুলিশকে খবর দিলে ঘাটাল থানার ওসি সুজয় লায়েক ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত দেহ ২টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঘাটাল হাসপাতালে পাঠান।
স্থানীয় সূত্রে জানা যায়, মৃত উমা গাঙ্গুলি খড়ার গার্লস স্কুলের দশম শ্রেণির ছাত্রী, ৪ নম্বর ওয়ার্ডে বাড়ি। মৃত কার্তিক কোটালের ২ নম্বর ওয়ার্ডে বাড়ি। কার্তিকের সাথে উমার প্রেম দীর্ঘদিনের বলে জানা গেছে। কার্তিক কোটাল ৮ মাস অাগে অন্যত্র বিয়ে করলেও স্ত্রীকে লুকিয়ে  প্রেম  করত উমাকে। প্রেমিকা উমার বৈশাখ মাসে বিয়ের ঠিক হয়ে গিয়েছিল বলে স্থানীয় সূত্র মারফৎ জানা যায়। কার্তিক বিয়ে করলেও পুরাতন প্রেমিকার সাথে প্রেম করত এবং উমার বাড়ি থেকে বিয়ের ঠিক হয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়ে কার্তিক। তাই বসন্তের ছোয়া লাগার অাগেই প্রেমিকার মাথায় সিন্দুর লাগিয়ে বিয়ে করে এবং প্রেম নাটকের যবনিকা টেনে একই দড়িতে গাছে ঝুলে মৃত্যু বরণ করল বলে মনে করছে প্রতিবেশীরা।

No comments:

Post a Comment

Post Top Ad