নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ মহিলাদের জন্য কন্যাশ্রী,সবুজসাথী,রূপশ্রী,লেডিস স্পেশাল। কিন্ত পুরুষদের জন্য শুধুমাত্র যুবশ্রী।এছাড়া আর কিছুই পাচ্ছে না তারা। পাশাপাশি যৌন হেনস্থা, মানসিক,শারিরীক অত্যাচারের শিকার হয় শুধুমাত্র মহিলারা তা নয়, তবে তাদের বিচার ব্যবস্থাও চূড়ান্ত পর্যায়ে। তাদের জন্য আলাদা মহিলা থানাও করা হয়েছে। তবে এমতাবস্থায় পুরুষদের জন্য কিছু করেনি দেশের সরকার।
তবে সমীক্ষায় ৮০ শতাংশ পুরুষ প্রত্যেকদিনই নির্যাতিত হয় বলে জানা যায়। অথচ তাদের আইনিব্যবস্থা নেওয়ার কোনো অধিকার নেই, অাইন নেই।ফলে দেশে পুরুষ আত্মহত্যার সংখ্যা শীর্ষে,অন্য দেশগুলির তুলনায়।
এর কারণেই দেশের পশ্চিমবঙ্গ রাজ্যের মহানগর কলকাতার এক সংগঠন পুরুষরা তাদের উপর হওয়া অত্যাচারের সঠিক জবাব দিতে,পুরুষদের পক্ষে আইন হওয়ার দাবীতে একটি পত্রিকা বের করেছে, যার নাম 'পুরুষকথা'।৮ই মার্চ কলকাতার প্রেস ক্লাবে এই অভিনব পত্রিকাটি বের করে অভিযান ওয়েলফেয়ার এন্ড চ্যারিটেবল ট্রাস্ট নামে এক সংগঠন।
কমিটির দাবী, প্রতিনিয়ত পুরুষরা নির্যাতনের শিকার হচ্ছে, বাসে-ট্রেনে মেয়েদের কাছে অপমানিত হচ্ছে অথচ পুরুষদের কোনো দোষ নেই। স্ত্রীর পরকীয়ার জন্য খুন হতে হচ্ছে স্বামীকে, অথচ তার কোনো বিচার নেই। দোষীদের কিছু দিন জেলে রেখে ব্যাস ছেড়ে দেয় মহিলা বলে। আবার ধর্ষণের মধ্যে ৮০ শতাংশ কেসই পরে মিথ্যা বলে ধার্য করা হয় যেখানে পরে প্রমান হয় পুরুষ নির্দোষ। কিন্ত তাদেরকে বিনা কারণে জেল খাটতে হয়। তাই তারা পুরুষের বিচারের ও মেন ভয়েজের জন্য দেশে প্রথম এরকম একটু পত্রিকা বের করেছে। পাশাপাশি পুরুষদের হেল্প লাইন নম্বরও বের করা হয়েছে, পুরুষদের কোনো অসুবিধা হলে তারা ওই নম্বরে ফোন করে জানাতে পারে।
নম্বরটি হল 83-3500-3500
যেখানে বিনামূল্যে পুরুষদের আইনি উপদেশ দেওয়া হবে।
অভিযান সংগঠনের মুখপাত্র নন্দিনী ভট্টাচার্য বলেন, সমাজে পুরুষকে কখনো রক্ষক, কখনো ভক্ষকের ভূমিকায় দেখেছি। কিন্ত পুরুষরাও ঘরে বাইরে অত্যাচারিত হন।নির্যাতনের কথা কাউকে বলতে পারেন না। লজ্জা পান। নারীর অধিকার রক্ষার লড়াইয়ে পুরুষেরা এগিয়ে এসেছেন। কাজও করে চলেছেন। দেশে আইন রয়েছে। কিন্ত পুরুষদের অধিকার নিয়ে কেউ কিছু ভাবেন না। তাই একজন নারী হয়েই বাবা, স্বামী ও ছেলের অধিকারের জন্য এই ভাবনা। আগামী সংখ্যা প্রকাশিত হবে 'ফাদার্স ডে'-তে।




No comments:
Post a Comment