মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগণা: মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মৃত্যুর মুখ থেকে ফিরে হাসপাতালে বসে পরীক্ষা দিচ্ছে এক মাধ্যমিক পরীক্ষার্থী।
জীবনতলা থানার মাখাল তলা গ্রামের মাধ্যমিক ছাত্রী আত্মহত্যার চেষ্টা করেছিল। জীবনতলা থানায় মাখাল তলা গ্রামের ছাত্রী মাধ্যমিকের বাংলা ও ভৌতবিজ্ঞান পরীক্ষা খারাপ হওয়ার জন্য এমনিতেই তার মানসিক অবস্থা খারাপ ছিল। তার উপর বাবার সঙ্গে সাইকেল নিয়ে ঝামেলা হয়েছিল,সেই ঝামেলার জন্য মাধ্যমিক ছাত্রী ইতু চ্যাটার্জী বিষ খায়।তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সে এবারে নারায়ণপুর অক্ষয় বিদ্যামন্দির থেকে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে।তার সিট পরেছে ঘুটিয়ারী শরিফ গার্লস স্কুলে সিট পড়েছে।সোমবার তার অংক পরীক্ষা। অসুস্থ ইতু চট্টোপাধ্যায় মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে ক্যানিং মহকুমা হাসপাতালে থেকে।


No comments:
Post a Comment