চলন্ত ট্রেন থেকে যাত্রীকে ধাক্কা দেওয়ার ঘটনার রেশ কাটতে না কাটতে ফের সেই চলন্ত ট্রেনেই আক্রান্ত হলেন এক যাত্রী।অভিযোগ, বেঙ্গালুরু-গুয়াহাটি এক্সপ্রেসে রঞ্জিত পাঠক নামে এক যাত্রীকে এদিন পেটে চাকু মারে দুষ্কৃতীরা।জানা গেছে,ওই যাত্রীর বাড়ি অসমের কাইতোমাপাড়ায়।ঘটনাটি ঘটে শনিবার রাত সাড়ে আটটা নাগাদ।ট্রেনের যাত্রীরা জানান,মালদা স্টেশনে ট্রেনটি দাঁড়ানোরর পর দেখা যায়,একটি বাতানুকূল কামরার বাথরুমের সামনে পড়ে রয়েছেন ওই যাত্রী।পেটে চাকু ঢুকে আছে।সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় জিআরপিকে ও আর পি এফ কে।আহত যাত্রীকে উদ্ধার করে প্রথমে নিয়ে যাওয়া হয় রেল হাসপাতালে।সেখান থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে।
এই ঘটনারতদন্ত শুরু করেছে জিআরপি ও আরপিএফ।ইতিমধ্যে আটক করা হয়েছে দুই সন্দেহভাজনকে।তবে তদন্তের স্বার্থে এনিয়ে এখনো পর্যন্ত কেউ মুখ খোলেনি।

No comments:
Post a Comment