চাঁদনী, তমলুক: পর্ন সাইটে ও সোশাল নেটওয়ার্কে প্রেমিকার ঘনিষ্ঠ মুহূর্তের ছবি আপলোড করায় গ্রেফতার যুবকের সাজা ঘোষনা। সাইবার ক্রাইমে রাজ্যে এই প্রথম কারো সাজা ঘোষনা করলো আদালত। পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার অনিমেষ বক্সীর সংগে দীর্ঘদিনের প্রেম ছিল ওই এলাকারই এক যুবতীর। অনিমেষ ঐ যুবতীকে বারবার দিঘা নিয়ে যেতে চাইলে সে মানা করে। এরপর এক দিন অনিমেষ তাদের কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সহ যুবতী ও যুবতীর বাবার নাম ঠিকানা পর্ন সাইড ও সোশাল নেটওয়ার্কে আপলোড করে দেয়। এই ঘটনা জানাজানি হতেই যুবতীর বাবা পাঁশকুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে। সাইবার ক্রাইমের অভিযোগে ভিত্তিতে সি আই ডি তদন্ত শুরু করে ২০১৭ সালের ২১ জুলাই পাঁশকুড়া থেকে অনিমেষকে গ্রেফতার করে সি আই ডি। তমলুকের জেলা আদালতে এই কেসের বিচার চলছিল। বুধবার তমলুক আদালতের থার্ড কোর্টের বিচারক গৌতম নাগের এজলাসে শুনানিতে বিচারক অনিমেষকে দোষী সাবস্ত করে। বিচারক পাঁচ বছরের কারদন্ড সহ নয় হাজার টাকা জরিমানা ঘোষনা করেন। তাছাড়া দু মাসের মধ্যে উচ্চ আদালতে আবেদন জানাতে পারবে আসামী। উকিল সমীরন অধিকারী জানান,সাইবার ক্রাইমের এই সাজা ঘোষনা নজির সৃষ্টি করলো। আশাকরি আগামী দিনে কেউ এমন কাজ করার আগে অবশ্যই ভাববে। এই রায়ে খুশি যুবতীর পরিবারের লোকেরা তাদের বক্তব্য বিচার ব্যবস্থার প্রতি ভরসা রেখেছিলাম। আগামীদিনে সোশাল মিডিয়ায় এমন নোংরামি না করতে পারে তা এই রায় বুঝিয়ে দিল সবাইকে।

No comments:
Post a Comment