পোপ ষোড়শ বেনেডিক্টের অনুরোধের পরিপ্রেক্ষিতে ‘গুড ফ্রাইডে’র দিনকে ছুটি ঘোষণা করেছে কিউবার ক্ষমতাসীন কমিউনিস্ট সরকার। তবে এ ছুটি শুধু চলতি বছরের জন্য কার্যকর হবে। কিউবা সরকার এক বিবৃতিতে গত শনিবার এ কথা জানিয়েছে।
১৯৬০ সালের পর এই প্রথম কোনো ধর্মীয় দিবসকে কিউবা ছুটির দিন হিসেবে স্বীকৃতি দিল। ১৯৬০ সাল থেকে কিউবায় সব ধরনের ধর্মীয় ছুটি বাতিল ঘোষণা করা হয়।
সমপ্রতি কিউবা সফরের সময় ক্যাথলিক ধর্মগুরু পোপ কর্তৃপক্ষের কাছে গুড ফ্রাইডেকে ছুটি ঘোষণার অনুরোধ জানান। পোপের সফরের মাত্র কয়েক দিন পর কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো দিনটিকে ছুটি ঘোষণা করেন। বিবিসি।

No comments:
Post a Comment