যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার প্রধান শিক্ষক।ঘটনাটি ঘটেছে রাণীগঞ্জ থানার নিমচা ফাঁড়ীর অন্তর্গত জে কে নগরে।ওই এলাকার আনন্দলোক প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক চন্দন দত্ত কে৮/১০ পসকো ধারায় গ্রেপ্তার করে নিমচা ফাঁড়ির পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে জে কে নগরের বাসিন্দা গাড়ী চালকের আট বছরের মেয়ে স্থানীয় আনন্দলোক প্রাইমারি বিদ্যালয়ে পড়ে।দশ দিন আগে মেয়ে তার মাকে জানায়, প্রধান শিক্ষক ওকে কোলে বসিয়ে অসভ্য কাজ করতো এবং কাউকে বলতে বারন করেছিল।প্রথমে মেয়ের মা ওর কথার গুরুত্ব দেয় নি,বুধবার মেয়ের মা স্বামীকে জানায়।মেয়ের বাবা মেয়েকে নিয়ে নিমচা ফাঁড়িতে গিয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ জানায়।
অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে মেয়ের বাবা স্কুলে গিয়ে প্রধান শিক্ষক কে না পাওয়াতে থানায় গিয়ে জানাবার পর থানা থেকে শিক্ষককে ডেকে পাঠাবার পর তাকে গ্রেপ্তার করা হয়। মেয়েকে ডাক্তারী পরীক্ষার জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়।৩৫ বছরের আনন্দলোক স্কুলের প্রধান শিক্ষক চন্দন দত্ত কে ধারা ৮/১০ পসকো আইনে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।আরো চার পাঁচ জনের সাথে এরকম যৌন নির্যাতন করেছে বলে অভিযোগ।

No comments:
Post a Comment