জয়ন্ত সাহা:ট্রাককে বাঁচাতে গিয়ে পিকআপ ভ্যান উল্টে আহত কীর্তনীয়া দল। ১৮ জন কীর্তনিয়ার মধ্যে ১৭ জন মহিলা। তাদের সকলকেই আসানসোল জেলা হাসপাতালে ভর্তী করা হয়। গুরুতর আহত ২ জন। জানা গেছে, বারাবনির থানার গৌরান্ডির বোলকুন্ডা গ্রামে আজ থেকে কীর্তন শুরু হবার কথা।
কীর্তন কমিটির সদস্য বাপি দাস জানান,বোলকুন্ডা গ্রামে মঙ্গলবার থেকে কীর্তন শুরু হবে,আগামী তিনদিন এই কীর্তন চলবে।মঙ্গলবার দুপুরে কমিটির তরফ থেকে একটি পিক আপ ভ্যান বারাবনির বিভিন্ন জায়গা থেকে ভক্ত জনকে নিয়ে গৌরান্ডী হাটতলায় আসছিল,কথা ছিল হাটতলা থেকে একটি মিছিল করে ভক্তরা বোলকুন্ডা গ্রামে যাবে।বারাবনির ইটাপাড়া,বালিয়াপুর প্রভিতি বিভিন্ন জায়গা থেকে প্রায় বাইশ জন ভক্তকে নিয়ে পিকআপ ভ্যান ফেরার সময় কেঞ্জিয়া মোড়ে একটি ট্রাককে বাঁচাতে গিয়ে পিকআপ ভ্যানটা উল্টে যায়,পিক আপ ভ্যানে বাইশ জন ছিল।

No comments:
Post a Comment