পাশে শতাব্দী: 'উচ্চমাধ্যমিক তো কি হয়েছে'... তারস্বরে রাজনৈতিক সম্মেলন! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 25 March 2018

পাশে শতাব্দী: 'উচ্চমাধ্যমিক তো কি হয়েছে'... তারস্বরে রাজনৈতিক সম্মেলন!

মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগণা: উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু ২৭ তারিখ থেকে আর রবিবার সকাল থেকে তারস্বরে মাইক বাজছে বারুইপুর থানার অন্তর্গত মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের গনেশ পুর পিয়াদা পারায়। প্রায় দু কিলোমিটার রাস্তা জুরে লাগানো হয়েছে বর বর তোরন যাতে লেখা রয়েছে রক্তদান শিবির ও রাজনৈতিক সন্মেলনের কথা। আর এই দু কিমি রাস্তার দু ধারে লাগানো হয়েছে মাইক( চোঙ) প্রাই চল্লিশটা । আর এখানেই প্রশ্ন উঠছে উচ্চমাধ্যমিক পরীক্ষার এক দিন আগে কি করে এত গুলি মাইক বাজানোর অনুমতি পেল বারুইপুর থানা থেকে।

সবথেকে আশ্চর্যের ব্যাপার সেখানে আবার বক্তব্য রাখলেন বিধান সভার  স্পিকার বিমান ব্যানার্জী ও বীরভুমের সাংসদ শতাব্দী রায়। এলাকার বহু পরীক্ষার্থী অসুবিধায় পড়লেও ক্যামেরার সামনে শাসক দলের বিরুদ্ধে কেউ মুখ খুলতে চায়নি। তারা শুধু মাত্র সাংবাদিকদের কাছেই কাকুতি মিনতি করছে মাইক বন্ধের জন্য।

No comments:

Post a Comment

Post Top Ad