ব্রেকিং: নদীতে তলিয়ে মৃত মহারাজ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 8 March 2018

ব্রেকিং: নদীতে তলিয়ে মৃত মহারাজ



নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল এক মহারাজ।চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে খানাকুলের ইছাপুরে।মৃত মহারাজ হলেন রুসেল পাতিল। বয়স ২৫ বছর। বাড়ি নাগপুরের ওয়াদিনগরের অমরাবতি রোডের নমিতনগরে ।

পুলিশ সূত্রে জানা গেছে,বেলুড় মঠ থেকে ছ'জন  মহারাজ  ইছাপুর রামকৃষ্ণ মঠে আসেন।বুধবার তারা ১০ টা নাগাদ আসেন খানাকুলে। তারা প্রশিক্ষণে ছিলেন।তবে এখানে তারা বেড়াতে এসেছিলেন।বৃহস্পতিবার বেলা  ১২টা নাগাদ ছয়জন মহারাজ স্থানীয়  দ্বারকেশ্বর নদীতে স্নান করতে নামেন। পুরো নদীটির এপার ওপার করছিলেন তারা। প্রথম তিনজন পাড়ে উঠে পড়েন।পরে আরো দুজন ওঠেন।তবে মহারাজ রুসেল আর ওঠেননি।এরপর জলে খোঁজ করতে নেমে পড়ে অনেকেই। কিছুক্ষন পর তার দেহ নদী থেকে উদ্ধার করা হয়।দেহটি কিছুক্ষন মঠেই রাখা থাকে পরে বিকাল সাড়ে তিনটে নাগাদ খানাকুল থানায় নিয়ে যাওয়া হয়।
সূত্রের খবর, শুক্রবার নাগপুর থেকে মৃত ওই মহারাজের বাবা ও মা আসবেন  আরামবাগে। বৃহস্পতিবার পুলিশ বিকালে তার দেহ আরামবাগ হাসপাতালে পাঠানো হয় ময়না তদন্তের জন্য।

No comments:

Post a Comment

Post Top Ad