কিডনি না বলে বের করে নিত! আরও জানলে আঁতকে উঠবেন - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 19 March 2018

কিডনি না বলে বের করে নিত! আরও জানলে আঁতকে উঠবেন



স্নেহা চক্রবর্তী, বীরভূম: স্বাস্থ্য বীমার কার্ড দিয়ে চিকিত্সা করার প্রলোভন দেখিয়ে এক রোগীকে বেসরকারি হাসপাতালে ভুল চিকিত্সা করার অভিযোগ তুললো পরিবার। এমনকি তাকে অসুস্থতা দেখিয়ে অপারেশন করে তার শরীর থেকে কিডনি বের করার আশঙ্কা ছিল পরিবারের। আজ চার দিন ধরে তাকে আটকে রেখেছে হাসপাতাল কর্তৃপক্ষ। অবিলম্বে তাকে ছেড়ে দেওয়ার দাবি জানিয়ে পুলিশের দারস্থ ওই পরিবার।


পাশাপাশি ওই দালালকে গ্রেফতার করার দাবি জানিয়েছে পরিবার। নলহাটি থানায় অভিযোগ দায়ের করতে গেলেও অভিযোগ নেয়নি নলহাটি থানার পুলিশ। আশংঙ্কায দিন কাটাচ্ছে স্বামী শিশু কন্যা সহ পরিবারের সদস্যরা। নলহাটি সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দা ভক্ত হেঁসের স্ত্রীর নয়ন হেঁসের কয়েক দিন ধরে বুকে ব্যাথা সহ সামান্য সমস্যা হচ্ছিলো। সেই খবর জানতে পারে এলাকার এক মহিলা। সে দুর্গাপুরের এক বেসরকারী হাসপাতালের কর্মীকে নিয়ে ওই বাড়িতে যায়। স্বাস্থ্য কার্ডের বিনিময়ে বিনা পয়সায় তার  চিকিত্সার যাবতীয় ব্যবস্থা করার প্রলোভন দেয়। সেই  মত গত শুক্রবার দুর্গাপুর থেকে একটি গাড়ি গিয়ে নয়ন হেঁস সহ এলাকার আরো ছয়জনকে নিয়ে দুর্গাপুর মুচিপাড়ার কাছে বেসরকারী  সনকা হাসপাতালে নিয়ে যায়। কিণ্তু ওখানে ব্যবস্থা ভালো না থাকার জন্য ভর্তি হতে চায়নি। কিণ্তু হাসপাতাল কর্তিপক্ষ জোর করে ভর্তি করে নেয়। এর পর তাকে বিভিন্ন ভাবে শরীরে বিভিন্ন ভাবে শরীর থেকে রক্ত বের করে বলে অভিযোগ। এমনকি তাকে অসুস্থ দেখিয়ে ভুল চিকিত্সা করা হচ্ছে ও রাতে ঘুমের অষুধ খাওয়ানো হচ্ছে .পরিবারের আশঙ্কা তার শরীর থেকে কিডনী বের করে নিতে পারে বলে জানান স্বামী। স্ত্রীকে ছাড়াতে গিয়ে ফিরে আসতে হয়েছে স্বামীকে। এই ঘটনায় আতঙ্কিত পরিবার। নলহাটি থানায় অভিযোগ করতে গেলেও সেই অভিযোগ না নিয়ে ফিরিয়ে দিয়েছে বলে দাবি পরিবারের। দ্রুত  ফিরে আসার জন্য অপেক্ষায়  পরিবারের সদস্যরা।

No comments:

Post a Comment

Post Top Ad