দুর্ঘটনায় মৃত ২০ পড়ুয়া - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 9 April 2018

দুর্ঘটনায় মৃত ২০ পড়ুয়া


নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ল স্কুলবাস। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২০ জন স্কুল পড়ুয়ার। আহত হয়েছে কমপক্ষে ২৫জন। দুর্ঘটনাটি ঘটেছে হিমাচলপ্রদেশের কাংড়ার নুরপুরে।
বাজির রাম সিংহ পাঠানিয়া মেমোরিয়ালের স্কুলবাসটিতে ৪৫ জন পড়ুয়া ছিল। কাংড়ার নুরপুরের কাছে আসতেই নিয়ন্ত্রণ হারিয়ে ২০০ ফুট গভীর খাদে পড়ে যায় বাসটি। ঘটনাস্থানেই মৃত্যু হয়ে ২০ জন স্কুল পড়ুয়ার। মৃত্যু হয় বাস চালকেরও। আহতদের জ়োনাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের টান্ডায় রেফার করা হয়েছে।


ঘটনাস্থানে পৌঁছেছে NDRF। চলছে উদ্ধারকাজ।

সূত্র: ইনাডু

No comments:

Post a Comment

Post Top Ad