স্নেহা চক্রবর্তী, বীরভূম: সোমবার ছিল মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন। এই শেষ দিনেও অশান্তি পিছু ছাড়লো না বীরভূমে।সকাল থেকে ব্লক অফিস ও মহকুমা শাসকের দফতরের চারিদিকের রাস্তা দখল নেয় তৃণমূল কংগ্রেস এর কর্মীরা।এছাড়াও রামপুরহাট সিউরি বোলপুর মহকুমা অফিসে নিরাপত্তার কড়াকড়ি থাকলেও সেটা কেবল বিরোধীদের আটকানোর জন্য।
বিরোধীদের অভিযোগ রামপুরহাট শহরে পুলিশের সামনে সাদা কাপড়ে মুখ ঢেকে মোটা বাঁশ নিয়ে পুলিশের সামনে দাপিয়ে বেড়ালোএক দল শাসক দলের আশ্রিত দুষ্কৃতি। এখানে পুলিশের কোন সক্রিয় ভূমিকা দেখা যায়নি ।যদিও বিরোধী পক্ষ যাতে মনোনয়ন করতে না পারে তার জন্য পুলিশ সক্রিয় ছিলো বলে বিরোধীরা দাবি করেন। মনোনয়ন পত্র জমা দিতে না পাড়ার জন্য এসইউ সি আই ও বিজেপি রামপুরহাটে মনোনয়ন পত্র পুড়িয়ে প্রতিবাদ করে। এই সময় তৃণমূলের কর্মীরা চলে আসলে বিজেপি কর্মীরা পালিয়ে যায় ।মনোনয়ন জমা দেওয়ার শেষ মুহূর্তে কর্মীরা বিভিন্ন জায়গায় মিছিল বের করে এবং তারা জয় উল্লাস দেখায় ।বীরভূম জেলা পরিষদের ৪২টি আসনের মধ্যে ৪১টি আসন বিনা প্রতিদ্বন্দীতে জয় লাভ করে ।এছাড়াও নানুর ,লাভপুর .ইলামবাজার .রামপুরহাট -সহ অধিকাংশ পঞ্চায়েত সমিতি ও পঞ্চায়েত বিনা প্রতিদ্বন্দীতে লাভ করে ।এই জয়ে কর্মীদের সবুজ আবির নিয়ে বিজয় উল্লাস করতে দেখা যায় তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মন্ডল ভিকট্রি দেখিয়ে সবাই কে অভিনন্দন জানিয়েছেন ।এই জয় উন্নয়নের জয় বলে তিনি দাবি করেন। বিরোধীরা কয়েকটি জায়গায় মনোনয়ন পত্র জমা করায় বেশ কিছু জায়গায় নির্বাচন হলেও বেশ কিছু পার্থীকে মনোনয়ন পত্র তুলে নেওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে বলে তৃণমূল কংগ্রেস এর বিরুদ্ধে অভিযোগ। আগামী দিনে রাজনৈতিক উত্তাপ কতটা বাড়বে তা সময়ে সাপেক্ষ।

No comments:
Post a Comment