একসাথে তিন থানার অন্তর্গত তিন কর্মকাণ্ড, কি সেগুলি? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 24 April 2018

একসাথে তিন থানার অন্তর্গত তিন কর্মকাণ্ড, কি সেগুলি?


লিটার চোলাই মদ সহ গ্রেফতার এক । সোমবার রাত্রে ৯ টা ৩০ নাগাদ উত্তর ২৪ পরগণার বসিরহাট মহকুমার হাড়োয়া থানার মোহনপুর থেকে মদ বিক্রেতা বাসুদেব সর্দার নামে এক ব‍্যক্তিকে গ্রেফতার করে হাড়োয়া থানার পুলিশ ‌। অভিযুক্তকে গ্রেফতার করে আরও কোন বড় চক্র এর পিছনে সক্রিয় কিনা তা তদন্ত করছে পুলিশ । মঙ্গলবার তাকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয় ।

অপরদিকে উত্তর ২৪ পরগণার বসিরহাট মহকুমার মাটিয়া থানার অন্তর্গত বেঁকীর মোড়ে সোমবার রাতে লড়ির ধাক্কায় মৃত‍্যু হয় এক পথচারীর । মৃতের নাম আকবর আলি মন্ডল (৬৫) । ঘটনাস্থলে গিয়ে লড়িটিকে আটক করে চালককে গ্রেফতার করে মাটিয়া থানার পুলিশ ।

    কুখ্যাত দুষ্কৃতী কে গ্রেফতার করেছে উত্তর ২৪ পরগনা জেলার বাদুড়িয়া থানার  পুলিশ। ধৃতের কাছ থেকে একটি গুলি ভর্তি বন্দুকউদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে বাদুড়িয়া থানার পুলিশ হানা দেয় রামচন্দ্রপুরে । ঘটনাস্থল থেকে মামুদ আলি সর্দার নামে ওই দুষ্কৃতী কে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের কাছ থেকে একটি গুলি ভর্তি বন্দুক উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে ধৃত কে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে ।

No comments:

Post a Comment

Post Top Ad