কেষ্টর নিষেধঃ পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতিতে অনুব্রতর মিটিং! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 1 April 2018

কেষ্টর নিষেধঃ পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতিতে অনুব্রতর মিটিং!



স্নেহা চক্রবর্তী, বীরভূমঃ পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হতেই তত্পরতা শুরু হয়ে গেল রাজনৈতিক দলের।রবিবার সকালে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মন্ডলের ডাকে একটি রুদ্রদ্বার মিটিং হয়।সেই মিটিং ছিল জেলার সমস্থ বিধায়ক,ব্লক সভাপতি,অঞ্চল সভাপতিরা।গোপনীয় এই মিটিং ফোন নিয়ে ঢোকা ছিল বারন।কোনো কর্মী নেতা সেই মিটিং ফোন নিয়ে যেতে পারেননি।এমনকি মিটিং আলোচনা বিষয় বস্তু কোনো ভাবে বাইরে যেন না বলা হয়।এই নির্দেশ ছিল জেলা নেতৃত্বের পক্ষ থেকে।

এখানে সংবাদ মাধ্যমকে ঢুকতে দেওয়া হয়নি।সূত্রে মারফত জানা গিয়েছে ,আগামী পঞ্চায়েত নির্বাচনে মূলত রনকৌশল ঠিক করতেই এই মিটিং বলে জানা গিয়েছে।পঞ্চায়েত নির্বাচনের আগে জেলা সভাপতি অনুব্রত মন্ডল প্রতি সভায় বলে ছিলেন উন্নয়ন থামিয়ে দেবে বিরোধীদের।বিরোধীরা যাতে মনোনয়ন জমা করতে না পারে তার জন্য প্রতি ব্লকে ব্লকে মহিলাদের জমায়েত করার নির্দেশ দিয়েছিল।সেই সব নির্দেশ পালন করার নির্দেশ দিতে পারেন বলে মনে করা হচ্ছে।

No comments:

Post a Comment

Post Top Ad