তেরো জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে উত্তর ২৪ পরগনা জেলার স্বরুপনগর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে পুলিশ এলাকায় টহল দেওয়ার সময় লক্ষ্য করে চিতুরি গ্রামে বেশ কয়েকজন অসংলগ্ন ভাবে ঘোরাঘুরি করছে । যা দেখে পুলিশের সন্দেহ হয় । ওই ১৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসে পুলিশ । এরপর পুলিশ তাদের জেরা করে জানতে পারে ধৃতরা সকলেই বাংলাদেশর নাগরিক । বিএসএফের নজর এড়িয়ে চোরাপথে এদেশে ঢুকেছিল বলে অভিযোগ । এরপর তাদের গ্রেফতার করে পুলিশ । সোমবার দুপুরে ধৃতদের বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে ।

No comments:
Post a Comment