ভাঙ্গচুর: বিজেপি প্রার্থীদের উপর হামলা! মারধর মহিলাদের - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 10 April 2018

ভাঙ্গচুর: বিজেপি প্রার্থীদের উপর হামলা! মারধর মহিলাদের



চাঁদনী, পূর্ব মেদিনীপুর: বিজেপি প্রার্থীদের উপর তৃণমূলের হামলা। জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার পটাশপুর এক নং ব্লকের কুলরাখি গ্রামে বিজেপি প্রার্থী নবকুমার মাইতি ও দেবকুমার মাইতি  দুই ভাই প্রার্থী ও পরিবারের উপরে শাসকদলের কর্মীদের হামলা।

শাসকদলের দাবী, তাদের প্রার্থীর পদ প্রত্যাহার করতে হবে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সোমবার রাত আটটার সময়। তৃনমূলের ৬০ জন তৃনমূল কর্মী ওই বিজেপি প্রার্থীর বাড়ি ঘিরে রেখে বাড়ি ভাংচুর মহিলাদের মারধর করে। বিজেপি প্রার্থী নবকুমার মাইতী ও  দেব কুমার মাইতির উপরে ছুরি দিয়ে হামলা চালায় বলে অভিযোগ। পাশাপাশি আক্রান্ত বিজেপি প্রার্থীদের অভিযোগ, পুলিশকে অভিযোগ জানালে  পুলিশ কোনওভাবে সাড়া দেয়নি। যদিও তৃনমূল এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে।

No comments:

Post a Comment

Post Top Ad