হাওড়া জগৎবল্লভপুরের পুল ভেঙে পড়ছে। মঙ্গলবার হাওড়ার জগৎবল্লভপুরে রাস্তা যোগাযোগের সেতু ভেঙে পড়ল।
মঙ্গলবার সকালে হাওড়ার জগৎবল্লভপুর ২ ব্লকে স্থানীয় খাড়াপাড়া ব্রিজ ভেঙে বিপত্তি তৈরি হয়েছে। এর জেরে জগৎবল্লভপুরের একটি অংশ শহরের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
খাড়া নদী বা খাড়াপাড়া খালের উপরের এই ব্রিজ দীর্ঘদিনের পুরনো। এটি ভগ্নপ্রায় অবস্থায় ছিল। অভিযোগ, স্থানীয় প্রশাসনের কাছে দীর্ঘদিন ধরে সংস্কারের আর্জি জানিয়েও কোনও লাভ হয়নি। প্রশাসন এবিষয়ে কোনওরকম কর্ণপাত করেনি বলে অভিযোগ। এমনকি খালের মাটি অসাধু উপায়ে কাটার কারণেই এই দুৰ্ঘটনা ঘটে গেল বলে মনে করা হচ্ছে। ব্রিজ ভেঙে পড়ে জগৎবল্লভপুরের একটি অংশ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে শহরের সঙ্গে।

No comments:
Post a Comment