বিজেপি কর্মীদের উপর হামলা শাসকদলের - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 5 April 2018

বিজেপি কর্মীদের উপর হামলা শাসকদলের



চাঁদনী, পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম ২নং ব্লকের সুকদী গ্রামে বিজেপি নেতাদের মারধর করে শাসকদলের দলবল। আহত ৫ জন বিজেপি নেতা কর্মীদের তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্রের খবর, বুধবার সন্ধ্যা বেলা গ্রামে পাড়া সভাতে যাচ্ছিলেন বিজেপি নেতা দিলীপ পাল সহ আরো চার জন সেই সময় শাসকদলের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ সঞ্জয় দিনডা সহ তার দল বল নিয়ে হামলা চালায় বলে অভিযোগ বিজেপি নেতা কর্মীদের। তাদের আরও অভিযোগ, তাদের উপরে লাঠি রড রিভলবার নিয়ে হামলা চালানো হয়। পরে নন্দীগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad