মৃন্ময় নস্কর: বিজেপি নেতার বাড়িতে বোমাবাজি,গুলি। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার বজবজ থানার ১ নম্বর ব্লকের নিশ্চিন্দ পুর গ্রাম পঞ্চায়েতের খরিবেড়িয়া গ্রামে।
বজবজ ১ নম্বর ব্লকের বিজেপি স্থানীয় নেতা প্রণব নস্করের অভিযোগ শুক্রবার রাতে তার বাড়িতে বোমাবাজি করে ও শূন্য কয়েক রাউন্ড গুলি করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।প্রণববাবুর দাবী, তিনি বিজেপি করেন ও তিনি চকগোপাল বুথের সভাপতি তারজন্যই এই হামলা শাসকদলের।
পাশাপাশি পরিবারের লোকজন নিরাপত্তা অভাবে ভুগছেন তারা ।আতঙ্কে গোটা পরিবার। প্রণব নস্কর ১৪৩ নম্বর চক গোপাল বুথের বিজেপি সভাপতি।এদিন সকালে বজবজ থানায় অভিযোগ দায়ের করেন তবে এখনও পর্যন্ত কোনও পুলিশের দেখা নেই ।

No comments:
Post a Comment