
আসানসোলঃ মনোনয়ন জমা দেওয়ার চতুর্থ দিনে স্থানীয় সিপিএম এর পক্ষ থেকে রানিগঞ্জ সমষ্টি দপ্তরে মনোনয়ন জমা দিতে এসে তৃণমূলী গণ্ডাদের চাপে পিছু হঠতে হয়৷তৃণমূলী গুণ্ডাদের দাপটে রানিগঞ্জের সিয়ারসোল মোড় থেকে তাদের ফিরে যেতে হয়৷এই মনোনয়ন জমা দেওয়ার প্রার্থীদের মনোবল বাড়াতে উপস্থিত ছিলেন সিপিএমের স্থানিয় বিধায়ক রুনু দত্ত ও যুব নেতা হেমন্ত প্রভাকর সহ আরো অনেকে৷সিপিএম এর পক্ষ থেকে জানানো হয়।
শুক্রবার সকালে তারা মনোনয়ন জমা দিতে বিডিও অফিসের দিকে অগ্রসর হলে সিয়ারসোল মোড়ের কাছে জানতে পারে তৃণমূলী গুণ্ডারা সমষ্টি দপ্তর ঘিরে আছে৷যে কোনো সময় ঝামেলা হতে পারে৷দলীয় প্রার্থীরা যাতে আক্রান্ত না হয়,তাই সংঘর্ষ আটকাতে সিমিএম আজকের মতো মনোনয়ন জমা দেওয়ার পরিকল্পনা ত্যাগ করে রানিগঞ্জের সিয়ারসোল মোড় সংলগ্ন এন এস বি মোড়ে আধঘন্টা বিক্ষোভ প্রদর্শন করে এবং আমড়াসোঁতা ফাঁড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে৷
এ বিষয়ে তৃণমূলের গ্রামীন প্রেসিডেন্ট বাবু রায় বলেন,এ সব বিরোধীদের অপপ্রচার,মানুষ তাদের সাথে নেই৷আমাদের কর্মী সমর্থকেরা বিডিও অফিসে আছে মনোনয়ন জমা দিতে৷কোনো গুণ্ডা বা বাইরের কেউ নেই৷যারা এলাকায় উন্নয়ন না করে শুধু বালি চোর কয়লা চোর মাফিয়াদের নিয়ে সংগঠন করতো,তারা আজ জনগণ থেকে বিচ্ছিন্ন৷তারা অভিযোগ করে প্রচারের আলোয় থাকতে চাইছে৷শাসক দলের পক্ষ থেকে কাউকে মনোনয়ন জমা দিতে বাধা দেওয়া হয়নি৷মানুষ মমতা ব্যানার্জীর উন্নয়নের যজ্ঞে সামিল হয়ে আমাদের সাথেই আছে৷
আসানসোলের বারাবনি থানার নতুনডিহি গ্রামে সিপিএম নেতার বাড়িতে লক্ষ্য করে ইটপাটকেল। শুন্যে গুলি ছোড়ে বলে অভিযোগ। এর পাশাপাশি সিপিএমের আরও দুই সমর্থকদের বাড়িতে হামলা চালায়। অভিযোগের তীর তৃণমূলের দিকে। হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
অন্যদিকে,আসানসোলের বারাবনি থানার নতুনডিহি গ্রামে সিপিএম নেতার বাড়িতে লক্ষ্য করে ইটপাটকেল। শুন্যে গুলি ছোড়ে বলে অভিযোগ। এর পাশাপাশি সিপিএমের আরও দুই সমর্থকদের বাড়িতে হামলা চালায়। অভিযোগের তীর তৃণমূলের দিকে। হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।


No comments:
Post a Comment