নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগণাঃগত সোমবার উত্তর ২৪ পরগণার বসিরহাট মহকুমা আদালতে ঢোকার পথে এক বর্ষীয়ান আইনজীবি সুব্রত সানাকে একদল দুস্কৃতী অতর্কিতে হামলা চালায় । এই হামলার জেরে ওই আইনজীবি গুরুতর আহত হয়। আহত অবস্থায় বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয় বর্ষীয়ান আইনজীবীকে।
উক্ত ঘটনার প্রতিবাদে মঙ্গলবার দুপুর ১২টায় বসিরহাট মহকুমা আদালতের আইনজীবিরা প্রতিবাদের ডাক দেয়, পরে তারা ইটিন্ডা রোড ধরে মিছিল করে গিয়ে প্রথমে পুলিশ সুপারের অফিসে পুলিশ সুপারের সঙ্গে দেখা করতে যায় । তখনই পুলিশ আধিকারিকদের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয় । পরে তারা বসিরহাট ইছামতী ব্রীজের কাছে বোটঘাটে রাস্তা অবরোধ করে । পরে মহকুমা শাসকের অফিসে ঢুকে মহকুমা শাসকের সাথে কথা বলতে যায় সেখানে দীর্ঘক্ষণ আইনজীবিদের বাকবিতন্ডা হয় প্রশাসনের সঙ্গে ।


No comments:
Post a Comment