রাজ্যজুড়ে চলছে সন্ত্রাস... আক্রান্ত বিরোধীরা! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 23 April 2018

রাজ্যজুড়ে চলছে সন্ত্রাস... আক্রান্ত বিরোধীরা!



সাহেব মজুমদার, পশ্চিম মেদিনীপুর: সোমবার মনোনয়নের অতিরিক্ত দিনে পশ্চিম মেদিনীপুর জেলায় সবং ব্লকের শান্তিপুর্ন ভাবে মনোনয়ন হলেও ডেবরা এবং পিংলায় ছিল শাষক দলের হুমকি মারধর। সোমবার বেলা এগারোটার পর থেকে মনোনয়ন জমা নেওয়ার কাজ শুরু হয়। সবং ব্লকের বেশ কয়েকটি জায়গায় তৃনমুল সমর্থিত  কর্মীরা নমিনেশান দিয়েছে। দলের নেত্রীর নির্দেশ মতো আজ আমাদের দলের নমিনেশন দেওয়ার কথা নয়। কিন্তু যারা দিচ্ছে আমরা তদন্ত কোরবো কেনো দিলো তারা। পাশাপাশি সবং এলাকায় সাময়িক গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে স্বীকার করলেন তৃনমুল নেতা অমুল্য মাইতি।


অপরদিকে ডেবরা বিধানসভা এলাকায় বিজেপি প্রার্থী মনোনয়ন জমা দিতে গেলে তাকে বাধা দেয় তৃনমুল কর্মীরা। অপরদিকে সোমবার দুপুর নাগাদ ৩ টি মারুতি গাড়ি করে বিজেপির জেলা নেত্রী অন্তরা ভট্টাচার্য  প্রার্থীদের সংগে নিয়ে পিংলা বিডিও অফিসে  মনোনয়ন দিতে যাওয়ার সময় পিংলা হাসপাতালের সামনে বিজেপির গাড়ী ভাংচুর এবং কর্মীদের মারধরের অভিযোগ উঠে শাষক দলের বিরুদ্ধে। যেখানে পালাতে গিয়ে রাস্তায় পড়ে হাঠুতে ছোল লাগে অন্তরা ভট্টাচার্যর।
অপরদিকে এই সমস্ত অভি্যোগ উড়িয়ে দিয়ে পিংলা বিধানসভার বিধায়ক তথা রাজ্যের জল সম্পদ উন্নয়ন মন্ত্রী সৌমেন মহাপাত্র জানান এই অভি্যোগ ভিত্তিহীন। খবর পাওয়ার সংগে সংগে আমি পিংলা এসেছি। বিরোধী সনস্ত দল নমিনেশান দিক। আমাদের কোনো বাধা নেই। মুখ্যমন্ত্রীর উন্নয়ন দেখে ভোট হবে।

No comments:

Post a Comment

Post Top Ad