বিজেপি বিক্ষোভ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 17 April 2018

বিজেপি বিক্ষোভ



বিজেপি প্রার্থীদের পঞ্চায়েত নির্বাচনে সুষ্ঠ নিরাপত্তার দাবীতে ও প্রশাসনিক নীরবতার প্রতিবাদে এসডিও অফিস ঘেড়াও করে অবস্থান বিক্ষোভ করলেন বিজেপির নেতা কর্মীরা। মঙ্গলবার দুপুরে চুঁচুড়ার সদরে এসডিও অফিসে এই অবস্থান বিক্ষোভে প্রচুর মানুষের সমাগম হয়। এদিন ডিএম অফিসে বিজেপির নেতা কর্মী প্রায় আধঘন্টা অবস্থান বিক্ষোভ করেন।


 এদিন চুঁচুড়ার এডিও অফিসে নকল মমতা বন্দ্যোপাধ্যায় সাজিয়ে হাওয়াই চটি রেখে অভিনব বিক্ষোভ প্রদর্শন করেন বিজেপির নেতা কর্মীরা। এদিন বিজেপির দলীয় অফিস থেকে প্রায় হাজার খানেক বিজেপির কর্মী সমর্থক নিয়ে মিছিল করে এসডিও অফিসে যায়। সেখানে গিয়ে বিজেপির নেতা কর্মীরা দাবী করে বলতে থাকেন, বিজেপির একাধিক প্রার্থীর বাড়িতে যখন তখন হামলা হচ্ছে। প্রার্থীদের নমিনেশন প্রত্যাহার করে নিতে চাপ দেওয়া হচ্ছে। তৃণমূল আশ্রীত দুষ্কৃতীদের হাত থকে কেউ রেহাই পাচ্ছেনা। এই অবস্থার সমাধান না হলে এসডিও অফিসে অবস্থান বিক্ষোভ চলবে। এরপর প্রশাসনিক বিষয়টি নিয়ে আশ্বাস দিলে বিক্ষোভ উঠে যায়।

No comments:

Post a Comment

Post Top Ad