বিজেপি-তৃণমূল সংঘর্ষ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 17 April 2018

বিজেপি-তৃণমূল সংঘর্ষ



মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগণা: পঞ্চায়েত ভোট উপলক্ষে দেওয়ালকে কেন্দ্র করে বিজেপি ও তৃণমূলদের মধ্যে সংঘর্ষ। অস্ত্র সহ বিজেপি এক কর্মী গ্রেফতার । ঘটনাটি জয়নগর থানার বামনগাছি অঞ্চলের অরুণ নগর গ্রামের ঘটনা। ওই গ্রামের তৃণমূলের কর্মীরা দেওয়াল লেখার সময় বিজেপি কর্মীরা তাদের বাঁধা দেয় তখন তাদের মধ্যে হাতাহাতি, সংঘর্ষ বাঁধে। খবর পেয়ে ঘটনাস্থলে জয়নগর থানার পুলিশের সামনে বিজেপি এক কর্মী তলোয়ার নিয়ে তৃণমূলদের মারতে গেলে পুলিশ তলোয়ার সহ বিজেপি কর্মীকে গ্রেফতার করে। বিজেপি তরফ থেকে অভিযোগ তৃণমূল তাদের  মারধর করে একজন কর্মীকে বিনা দোষে গ্রেফতার করে। উত্তেজনা থাকায় এলাকায় পুলিশ টহল রয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad