বিরোধী সরালে পাঁচ কোটি! বিজেপির লোকজন ‘মূর্খ’ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 15 April 2018

বিরোধী সরালে পাঁচ কোটি! বিজেপির লোকজন ‘মূর্খ’




                                                                                           
  চাঁদনী,   হলদিয়া:ভোটের আগে বিরোধীশূন্য পঞ্চায়েতকে উন্নয়নে এইচডিএর পাঁচ কোটি টাকা দেওয়ার ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করায়,বিজেপির লোকজনকে ‘মূর্খ’ বলে কটাক্ষ করলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী ও তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী।রবিবার হলদিয়ার ব্রজলালচক মোড়ে তৃণমূলের পঞ্চায়েত নির্বাচনী সভায় একথা বলেন তিনি। এদিন হলদিয়া ব্লকের প্রার্থীদের পরিচয় করানোর জন্য সভা করা হয়।

এদিন সভায় মন্ত্রী বলেন,'আমি গত ২৬মার্চ মহিষাদলে তৃণমূলের ব্লক সম্মেলনে বলেছি,হলদিয়া উন্নয়ন পর্ষদ এলাকাভুক্ত যত গ্রাম পঞ্চায়েত আছে,তারা যদি বিরোধীশূন্য করতে পারে,তাদের আমরা উন্নয়নে পাঁচ কোটি করে টাকা দেব। বিজেপি নির্বাচন কমিশনের কাছে গিয়ে আমার নামে কমপ্লেন করছে। আমি নির্বাচন কমিশনকে বলি,২৬মার্চ ভোট ঘোষণা হয়নি,নির্বাচন বিধি লাগু ছিল না। আমি উন্নয়নের কথা একবার নয়,একশো বার বলব। হলদিয়া উন্নয়ন পর্ষদ সেই এলাকাতে কাজ করবে,যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি ও তাঁর উন্নয়নকে সমর্থন করেন। যারা বিরোধিতা করে তাদের জন্য কাজ করবে না।'


এদিন এলাকার ৭০ জন পঞ্চায়েতের প্রার্থী, ১২ জন পঞ্চায়েত সমিতির প্রার্থী, ২ জন জেলা পরিষদের প্রার্থীর পাশাপাশি উপস্থিত ছিলেন তমলুকের সাংসদ দিবেন্দু অধিকারী, হলদিয়া পৌরসভার  প্রাক্তন চেয়ারম্যান তথা হলদিয়া ব্লক দলীয় নির্বাচনী পর্যবেক্ষক দেবপ্রসাদ মন্ডল সহ অন্যান্যরা।

No comments:

Post a Comment

Post Top Ad