বছরের শুরুতে আরোগ্য কামনায় মন্দিরে মন্দিরে উপচে পড়া পূর্ণার্থী - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 15 April 2018

বছরের শুরুতে আরোগ্য কামনায় মন্দিরে মন্দিরে উপচে পড়া পূর্ণার্থী



বাংলা নববর্ষের প্রথম দিন বাঙালিরা খুব শুভ দিন মানে,সকাল থেকেই বিভিন্ন বাঙ্গালী প্রতিষ্ঠানে গণেশ পূজা এবং হালখাতার পূজোর  অনুষ্ঠান দিয়ে শুরু হয়।১ লা বৈশাখের দিন হাল খাতা পূজোর পর ব্যাবসায়ীরা নতুন উদ্যোমে ব্যাবসা শুরু করেন।পাশাপাশি বাঙ্গালী গার্হস্থ্যরা সংসারের মঙ্গল কামনায় বিভিন্ন মন্দিরে পূজো দেন।

রবিবার সকাল থেকেই কল্যানেশ্বরী মন্দিরে পূজো দেবার ভীড় ছিল চোখে পড়ার মতো,কচিকাচা থেকে শুরু করে প্রবীনদের পর্য্যন্ত লাইনে দাড়িয়ে পূজো দিতে দেখা গেছে।সবার কামনা বছরটা যাতে ভাল যায় সবাই সুস্থ থাকে,সবার মনোকামনা যাতে পূরো হয়,তাই মন্দিরে গিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা।

No comments:

Post a Comment

Post Top Ad