স্নেহা চক্রবর্তী, বীরভূম: অভিনেতা অমিতাভ বচ্চনকে দেশীকোত্তম পুরস্কার দেওয়ার জন্য প্রস্তাব রাখলো শান্তিনিকেতন বিশ্বভারতী কর্তৃপক্ষ। সোমবার বিকালে বিশ্বভারতীর অ্যাকাডেমিক কাউন্সিলের মিটিং ছিলো । সেই মিটিং শেষে বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য সবুজকলি সেন জানান, আগামী মে মাসে যে সমাবর্তন অনুষ্টান হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে সেই বিষয় নিয়ে মিটিং ছিলো। গত পাঁচ বছর সমাবর্তন অনুষ্ঠান হয়নি । এবছর মে মাসে যে অনুষ্ঠান হাওয়ার কথা আছে তার জন্য বেশ কিছু সমাজের কৃতি মানুষকে বিভিন্ন উপাধি দেওয়ার প্রস্তাব নেওয়া হয়েছে । সেই নাম বিশ্বভারতীর আচার্যর কাছে পাঠানো হবে।
সেখান থেকে অনুমোদিত হলেই তাদের সেই উপাধি দেওয়া হবে । যার মধ্যে আছেন দেশি কত্তোম পুরষ্কার অভিনেতা অমিতাভ বচ্চন , কবি গুলজার, সংগীত শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়, সহ আরো কয়েকজনের নাম প্রস্তাব রাখা হয়েছে । এছাড়া অবনগগন ও রথীন্দ্র পুরস্কার দেওয়ার জন্য নাম প্রস্তাব রাখা হয়েছে । সবটাই নির্ভর করছে আচার্য উপর ।উনি সময় দিলেই আমরা ডেট ঠিক করতে পারবো । সেই মতো প্রস্তুতি নেওয়া হচ্ছে । পাঁচ বছর পর সমাবর্তন অনুষ্ঠান হাওয়ার খুশি বিশ্বভারতীর ছাত্র ছাত্রী থেকে অধ্যাপক অধ্যাপিকারা।



No comments:
Post a Comment