কৃশানু ভদ্র: এবার খোদ সিপিএমের জেলা পরিষদ প্রার্থী যোগ দিল তৃণমূলে। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলা জেলার দাঁতন ২ ব্লকের।বুধবার ব্লকের ১নং জেলা পরিষদ আসনের সিপিএম প্রার্থী আবেদ বক্স মেদিনীপুরের ফেডারেশন হলে এসে তৃণমূলে যোগদান করেন। তার হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে অন্তর্ভুক্ত করান তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি। তৃণমূলে যোগদানের পর আবেদ বক্স তিনি প্রার্থী পদ প্রত্যাহার করেছেন।
বৃহস্পতিবার থেকে তৃণমূল প্রার্থী রমা গিরির হয়ে প্রচারে যাবেন বলে জানান তিনি। দাঁতন ২ ব্লকে তৃণমূলের জেলা পরিষদের ২নং আসনে এবারে প্রার্থী হয়েছে জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রমাপ্রসাদ গিরি। মনোনয়নপত্র জমা দিয়েই ইতিমধ্যেই প্রচার শুরু করে দিয়েছেন তিনি। দল বদলের পর আবেদ বক্সের প্রতিক্রিয়া," তৃণমূলের আদর্শকে সামনে এগিয়ে নিয়ে আসতে ও এলাকায় বিজেপিকে প্রতিরোধ করতে আমার এই দল বদল।"
জেলা সভাপতির দাবি," আগামীদিনে বিজেপি ও সিপিএম দলের থেকে আরও বহু মানুষ উন্নয়নের সঙ্গে মমতা বন্দোপাধ্যায়কে সমর্থন করে তৃণমূলে যোগ দেবেন।"

No comments:
Post a Comment