মৃন্ময় নস্করঃ নাবালিকার বিয়ের তোড়জোড় চলছিল জোরকদমে। মাদ্রাসার শিক্ষকদের উদ্যোগে বন্ধ হল বিয়ে। ভাঙড়ের সাতুলিয়ার ঘটনা। ভাঙড়ে সাতুলিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী বিয়ে ঠিক হয়েছিল আজ, বুধবার সেই কারনে তাঁকে বাড়ি থেকে স্কুলে যেতে বারণ করা হয়েছিল। তার বান্ধবীরা স্কুলে গিয়ে ক্লাসের প্রতি মনোযোগ না দিয়ে অন্যমনস্ক হয়ে বসেছিলেন, এটা শিক্ষকের দৃষ্টি আকর্ষন করে। তার কাজে জানতে চাইলে তখন তার সহপাঠীর বিয়ের কথা বলেন। তখনই শিক্ষক বলেন ওর তো এখন বিয়ের বয়স হয়নি। খবর যায় প্রধান শিক্ষকের কাছে তড়িঘড়ি ছাত্রীর পরিবারকে খবর দিয়ে বিয়ে বন্ধের জন্য আর্জি জানান।
পাশাপাশি শিক্ষকরা প্রায় এক ঘন্টা ধরে নাবালিকা অবস্থায় বিয়ের নানা কুফল ও সমস্যার কথা বোঝান অভিভাবকদের।


No comments:
Post a Comment