ছোবলে মৃত শিশু! তাহলে কি ওঝা পারত বাঁচাতে? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 30 April 2018

ছোবলে মৃত শিশু! তাহলে কি ওঝা পারত বাঁচাতে?



পুরুলিয়া জেলার সাতুড়ী থানার দুমদুরা গ্রামের বাসিন্দা রাজু দাসের তিন বছরের ছেলে শুভদীপ দাস রবিবার সন্ধা বেলা বাড়িতে খেলার সময় সাপে কামড়ায়,কিছুক্ষন ছেলে অচৈতন্য হয়ে পড়লে শুভদীপের মা সঙ্গীতা দাস স্থানীয় হারমাডি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে সেখান থেকে চিকিৎসক আসানসোল জেলা হাসপাতালে পাঠিয়ে দেন,হাসপাতালে ভর্তী করার পর শুভদীপ মারা যায়।শুভদীপের মৃত্যুর খবর তার পরিবারের আত্মীয়রা বিশ্বাস করতে পারছিল না তারা চিকিৎসকের উপর চাপ দেয় ছুটি করে দিতে এবং ওঝার কাছে নিয়ে যাওয়ার জন্য জোর করতে থাকে ফলে উত্তেজনার সৃষ্টি হয়।শুভদীপের মৃতদেহ শিশু বিভাগ থেকে নিয়ে চলে যেতেে চাইলে আসানসোল দক্ষিন থানার পুলিশ এসে পরিবারের লোকদের শান্ত করান।সোমবার সকালে শুভদীপের মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

No comments:

Post a Comment

Post Top Ad