রানিগঞ্জের বেঙ্গল পেপার মিল বন্ধের নোটিশ! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 15 April 2018

রানিগঞ্জের বেঙ্গল পেপার মিল বন্ধের নোটিশ!



আসানসোলঃ বাংলা বছরের নতুন দিনেই কারখানা বন্ধের নোটিশে মাথায় হাত শ্রমিকদের৷ঘটনা সূত্রে রানিগঞ্জের বল্লভপুর সংলগ্ন বেঙ্গল পেপার মিল দীর্ঘদিন বন্ধ থাকার পর এক বেসরকারি সংস্থার হাত ধরে রবিবার থেকে ১২বছর আগে কারখানাটি চালু করা হয় শ্রমিক সংখ্যা হ্রাস করে৷চালু হয় ব্রাউন পেপার তৈরীর কাজ৷তবে একই সাথে স্থানীয় এলাকা থেকে বার বার উঠে আসে দূষণের অভিযোগ৷

দূর্গন্ধের সাথে সাথে বর্জ্য মিশ্রিত দূষিত জল সরাসরি দামোদর নদীতে মেশায় প্রতিবাদ ও প্রতিরোধও তীব্র হতে থাকে স্থানিয় অঞ্চলে৷দূষণ নিয়ন্ত্রন দপ্তর থেকে এ বিষয়ে বার বার বিজ্ঞপ্তিও জারি করা হয় কারখানা কর্তৃপক্ষের উদ্দেশে৷তাতে সেরকম কাজ না হওয়ায় শেষপর্যন্ত কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রক সংস্থা নতুন বছরের প্রথমদিনেই কারখানা বন্ধের নোটিশ জারি করায়,মাথায় হাত পড়লো কর্মরত ৫০০শ্রমিকের৷

No comments:

Post a Comment

Post Top Ad