ভয়ে তৃণমূল: তৃণমূল আর কয়েকদিনের মধ্যে বিলীন হয়ে যাচ্ছে! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 15 April 2018

ভয়ে তৃণমূল: তৃণমূল আর কয়েকদিনের মধ্যে বিলীন হয়ে যাচ্ছে!



চাঁদনী: পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে জোরকদমে প্রচার শুরু করে দিল বিজেপি রবিবার পটাশপুর-২ব্লক বিজেপির উদ্যোগে পঁচেট গ্রাম পঞ্চায়েতের খড়ুইগড় হাইস্কুল মাঠে প্রকাশ্য জনসভা করল বিজেপি।

এদিনের জনসভায় রাজ্য বিজেপি নেতা জয় ব্যানার্জী বলেন,"রাজ্যে সিপিএম-কংগ্রেস ডুবে গিয়েছে।তৃণমূল আর কয়েকদিন পর বিলীন হয়ে যাবে।বাংলার মাটিতে তৃণমূলকে চ্যালেঞ্জ করতে পারে একমাত্র বিজেপি।পঞ্চায়েত নির্বাচন থেকে তৃণমুলকে উৎখাত করতে হবে।রাজ্যের আসানসোল-রাণিগঞ্জে সাম্প্রদায়িক সংঘর্ষ হয়ে গেল,অথচ দিদি দিল্লীতে প্রধানমন্ত্রী হওয়ার জন্য পড়ে আছেন।বাংলার মানুষ হিসেবে বলতে আমাদের লজ্জা লাগে।"

রাজ্য বিজেপি সভাপতি তথা  খড়গপুরের বিধায়ক দিলীপ ঘোষ বলেন,"পঞ্চায়েত নির্বাচনে বিরোধী শুন্য করার জন্য দিকে দিকে বাংলায় সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল।বিজেপি পঞ্চায়েত নির্বাচনে চ্যালেঞ্জ নিয়ে রাস্তায় নেমেছে।বিজেপি একমাত্র পার্টি সংবিধান-গণতন্ত্র মেনে চলে।সারা বাংলায় বিজেপি ৩৫ হাজার প্রার্থী দিয়েছে পঞ্চায়েতে।তৃণমূলের গুন্ডারা মহিলা প্রার্থীদের মারধর-শ্লীলতাহানি করেছে।বাংলার মহিলারা সুরক্ষিত নয়।তৃণমূল মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।কেন্দ্রের দেওয়া টাকা নিয়ে রাজ্য সরকার মেলা-খেলা করছে।পঞ্চায়েত টাকা লুঠ করছে তৃণমূল।রাজ্য সরকারী কর্মচারীদের ডিএ দিচ্ছে না।অথচ কেন্দ্র সরকার ডিএ বাড়িয়ে চলছে।কেন্দ্রের প্রকল্প রাজ্য সরকার নাম পরিবর্তন করে নিজেদের নামে চালাচ্ছে।টাকা মোদীর দিদির ভাইরা লুঠ করছে।একশো দিনের টাকা,পুকুর খনন,রাস্তাঘাট,পানীয়জল,ঘর,লাইট-সমস্ত ক্ষেত্রে টাকা লুঠ করেছে তৃণমূল।আর কয়েকদিন পরে সারদা,নারদা সহ একাধিক চিটফান্ড কেলেঙ্কারিতে তৃণমুলের নেতারা জেলে যাবেন।রাজ্যে ৪২টি আসন লোকসভায় জিতলেও দিদি প্রধানমন্ত্রী হতে পারবে না।দিদি যার হাত ধরছে,সেই জেলে গিয়েছে।নান্টু প্রধানকেও জনগণ পিটিয়ে মেরেছে।মারের পাল্টা মার দেব।বীরভূমে অপারেশন করার পর কেষ্ট দু'দিন খাওয়া-দাওয়া বন্ধ করে দিয়েছে।কানমোলা আর থাপ্পড় না খেলে তৃণমূলের শিক্ষা হবে না।

বর্তমানে ভারতবর্ষে ২২টি রাজ্যে ক্ষমতায় আছে।আর কিছুদিন পরে কর্ণাটকে বিজেপি জিতবে এবং ২৩টি রাজ্যে থাকবে বিজেপি।সাড়ে ছশো বিজেপি কর্মীদের মিথ্যে মামলায় কেস দিয়েছে।২৮জনকে খুন করেছে বিজেপি।সাচ্চার কমিটির রিপোর্ট বলছে পশ্চিমবাংলায় মুসলমানরা পিছিয়ে আছে।সবার উন্নতি করায় আমাদের লক্ষ্য।উত্তরপ্রদেশে চারশোর বেশি গুন্ডাদের এনকাউন্টার করা হয়েছে।বাংলায় বিজেপি ক্ষমতায় এলে গুন্ডারা রেহাই পাবে না।আমরা এখন থেকে লিস্ট করে রেখেছি।পঞ্চায়েত থেকেই উন্নয়ন শুরু হয়।লোকসভায় ২২টি আসন জিতে এ রাজ্য থেকে দিল্লীর পার্লামেন্টে যাবেন।

No comments:

Post a Comment

Post Top Ad