নতুন বছরে তারাপীঠে উপচে পড়া পূর্ণার্থী... - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 15 April 2018

নতুন বছরে তারাপীঠে উপচে পড়া পূর্ণার্থী...



স্নেহা চক্রবর্তী, বীরভূম: এক দিকে নতুন বছর আর এক দিকে অমাবস্যা  এই দুই তিথিতে পুর্নার্থীদের সমাগম তারাপিঠে । সকাল থেকে নতুন বছরের মঙ্গল কামনার জন্য একদিকে যখন পুর্নার্থীদের ভিড় অন্য দিকে স্থানীয় ব্যবসায়ীরা নতুন  বছরের হালখাতার জন্য মাতারার কাছে পুজো দেওয়ার সমাগম। এদিন সকাল থেকে লম্বা লাইন তারা মাকে পুজো দেওয়ার জন্য ।রবিবার সারাদিন ধরে মন্দিরে দেখা গিয়েছে ভক্তদের ঢল ।


 লক্ষাধিক পুর্নার্থীদের ভিড় সামলাতে তারাপিঠের নিজস্ব  নিরাপত্তার পাসাপাসি তারাপীঠ থানার পুলিশও ছিলো মন্দির চত্বরে । এছাড়াও জেলার অনান্য সতী পিঠেও পুর্নার্থীদের ভিড় ছিলো চোখে পরার মতো । এদিন নতুন বছরকে স্বাগত জানাতে শান্তিনিকেতনের  উপাসনা গৃহে হয় অনুষ্ঠান ।উপস্থিত ছিলো  বিশ্বভারতীর অধ্যাপক অধ্যাপিকা ছাত্র ছাত্রী আশ্রমিক থেকে সাধারন মানুষ । নতুন বছরকে স্বাগত জানাতে জেলার বিভিন্ন প্রান্তে হয় বিভিন্ন অনুষ্ঠান।

No comments:

Post a Comment

Post Top Ad