গঙ্গাতীরে নতুন বছরের সূর্যদয়ের সাথে সাথেই বর্ষবরনে মেতে উঠল স্বরসংগমের ছাত্র ছাত্রীরা। রবিবার সকালে চুঁচুড়ার তুলাপট্টি ঘাটে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এদিন ওই অনুষ্ঠানে নাচ, গান আবৃতি করা হয়।
এদিনের এই অনুষ্ঠানে হাজির ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার ও হুগলি চুঁচুড়া পুরসভার পুরপ্রধান গৌরীকান্ত মুখোপাধ্যায়। এদিন অতিথিরা স্বরসংগমের সাফল্য কামনা করেন। স্বরসংগমের প্রশিক্ষিকা সুকন্যা ঘোষ বলেন, প্রতি বছরের মত এবছরও আমরা বাংলা নতুন বছরকে শুভেচ্ছা জানাবার জন্যে চুঁচুড়ার তুলাপট্টি গঙ্গা সংলগ্ন এলাকায় একটি অনুষ্ঠান করেছি। এই অনুষ্ঠান দেখতে এলাকার অনেক মানুষ জড়ো হয়েছিল।


No comments:
Post a Comment