ঝড়ে ক্ষতিগ্রস্ত আটটি বাড়ি, ফসল - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 27 April 2018

ঝড়ে ক্ষতিগ্রস্ত আটটি বাড়ি, ফসল



বৃহস্পতিবার রাতের ঝড়ে ক্ষতিগ্রস্ত আটটি বাড়ি ।কয়েকটি কাচা বাড়ি ভেঙে পড়েছে কিছু বাড়ির ক্ষতিও হয়েছে  ।হাবড়া ১নং ব্লকের বেড়গুম ২পঞ্চায়েতের জানাপুল সরদার পাড়া ও মাঠপাড়া এলাকার ঘটনা ।ঘটনাস্থলে জান ন পঞ্চায়েত সমিতির কৃষির দায়িত্বে থাকা অধিকর্তা ও স্থানীয় তৃনমূল সদস্যরা ।ভোটের নিয়মবিধি চালু হওয়ায় পঞ্চায়েত থেকে সাহায্য করা সম্ভব হচ্ছে না তাই নিজেদের মত করে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রার্থীরা  চাঁদা তুলে ঘর মেরামতির চেষ্টা করছে ।


পাশাপাশি উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ,গাইঘাটা, হাবড়া, গোপালনগর, বাদুড়িয়া, দেগঙ্গা সহ এলাকায় ব্যাপক   শিলাবৃষ্টিতে লক্ষ লক্ষ টাকার ফসলের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। কৃষি দপ্তর সূত্রে জানা গেছে, শিলাবৃষ্টিতে বেশি ক্ষতি হয়েছে বোরো ধান চাষীদের । অনেক কৃষক এখন ধান কেটে ঘরে তুলতে পারেননি। তাছাড়া ক্ষতি হয়েছে গাছের আম, জমির পাট, এবং তিল চাষের। ক্ষতির পরিমান কত সার্ভে না করে বলা যাবে না, জানিয়েছেন
 কৃষি দপ্তর।

No comments:

Post a Comment

Post Top Ad