মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগণা: আবারও ভাঙড়ের বাগজোলা খাল থেকে উদ্ধার হল অঞ্জাত পরিচয় এক যুবকের মৃতদেহ। মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় ।সোমবার ভাঙড়ের বাগজোলা খালের ছেলেগোয়ালিয়া থেকে মাঝ বয়সি এক যুবকের দেহ পড়ে থাকতে দেখে কাশীপুর থানায় খবর দেয় এলাকার বাসিন্দারা। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, সোমবার সকালে ভাঙড়ের বাগজোলা খালের ছেলে গোয়ালিয়াতা এক যুবকের নিথর দেহ পড়ে থাকতে দেখেন এলাকার বাসিন্দারা। এই খবর চাউর হতেই পার্শ্ববর্তী এলাকার মানুষ জন ভিড় জমান। খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, যুবকের দেহে কোন ক্ষতের চিহ্ন পাওয়া যায়নি অবশ্য মাথা খালের দিকে মাটিতে ঢুকে ছিল। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, কেউ বা কারা খুন করে বাগজোলা খালে ফেলে দিয়ে এলাকা থেকে চম্পট দেয়। পুলিশ সুত্রের খবর এখনও পর্যন্ত যুবকের পরিচয় জানা যায়নি, তার পরিচয় জানাতে পার্শ্ববর্তী থানায় তার ছবি পাঠানো হয়েছে।


No comments:
Post a Comment