সাহেব মজুমদার, পশ্চিম মেদিনীপুর: ফের চিকিৎসার গাফিলতিতে সদ্যোজাতের মৃত্যু। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর মহকুমা হাসপাতালে। এক সদ্যোজাতের মৃত্যুর অভিযোগ উঠল খোদ ডাক্তারের বিরুদ্ধে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল চত্বরে। জানা গেছে, মঙ্গলবার দুপুরে প্রসব যন্ত্রণা নিয়ে এই হাসপাতালে ভর্তি হন খড়্গপুরের বেনাপুরের বাসিন্দা ঝুনু পাতর। এই হাসপাতালের ডাক্তার সৌরভ সেনাপতি গত ১৫ তারিখে বাচ্চার সুস্থ থাকার জন্য ও প্রসবে দেরি থাকার কারনে প্রসূতিকে ফিরিয়ে দেন। মঙ্গলবার ঐ প্রসূতি প্রসব যন্ত্রণা নিয়ে হাসপাতালে এলে তাকে ভর্তি করার নির্দেশ দেন। পরে এদিন সন্ধ্যায় প্রসূতির শল্যচিকিত্সার পর বাচ্চার জন্ম হলে দেখা যায় সদ্যজাতটি মৃত। সব ঠিক থাকার পরেও সদ্যজাতর মৃত্যুর জন্য ডাক্তারের ভুল শল্যচিকিত্সাকেই দায়ি করে প্রসূতির পরিবারের পক্ষ থেকে। এরপরই হাসপাতাল সুপার ও খড়্গপুর টাউন থানায় ঐ ডাক্তারের বিরুদ্ধে চিকিত্সার গাফিলতির অভিযোগ দায়ের করে।

No comments:
Post a Comment