জয়নগর: জয়নগর থানা এলাকার দক্ষিণ বারাসতে রবিবার বিকালে দুই পরিবারের মধ্য দীর্ঘদিন ধরে জমি জায়গা নিয়ে ঝামেলা চলছিল। এদিন সেই ঝামেলা চরম জায়গায় গিয়ে পৌঁছায় । কথা কাটাকাটি থেকে দা বটি দিয়ে মারা মারি হয় দুই পক্ষের। জখম হয় ছয়জন ।
জানা গেছে, দঃ বারাসতের বাসিন্দা ইদ্রিশ মোল্লা ও খইরুল মোল্লার মধ্যে তাদের বাস্তু বাড়ি নিয়ে ঝামেলা হয়। এই ব্যাপার নিয়ে গ্রামে প্রায় অনেকবার পঞ্চায়েত বসাবসি হয়েছে কোনও ভাবে এই সমস্যার সমাধান হয়নি। এদিন বিকালে এক পরিবার গাছের আম পাড়া নিয়ে গন্ডোগোল শুরু হয় । আম পাড়াকে কেন্দ্র করে ঝামেলা শুরু হয় । খইরুলের লোক জন ইদ্রেশের খড়ের গাদায় আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। আরও অভিযোগ, খইরুলের লোকেরা তাদের বাড়ির লোকজনদের দা বটি দিয়ে কোপ মারে । আহতদের জয়নগর পদ্মহাট গ্রামিন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে জয়নগর থানার পুলিশ আসে।পুলিশ তদন্ত শুরু করেছে।


No comments:
Post a Comment