মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগণা: পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নকে ঘিরে ক্রমশই তেতে উঠছে ভাঙড়। শাসক দলের দুই গোষ্ঠী মনোনয়ন জমা দিতে গিয়ে মনোনয়ন কেন্দ্রেয় ভিতরে একে অপরের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়েন। ভাঙ্গচুর করা হয় চেয়ার টেবিল। পরিস্থিতি সামাল দিতে গিয়ে আক্রান্ত হন কাশীপুর থানার ওসি। শুক্রবার মনোনয়ন জমা দেওয়ার ঘোষণা করেছেন ভাঙড়ের পাওয়ার গ্রিড বিরোধী আন্দোলনকারী জমি কমিটি। কমিটির এই মনোনয়ন দেওয়া কে কেন্দ্র করে বড়সড় গন্ডগোলের আশঙ্কা ভাঙড়ে ।
বৃহস্পতিবার ভাঙড়ে শাসক দল তৃণমূল কংগ্রেস এর একাধিক গোষ্ঠীর লোকজন মনোনয়ন জমা দিতে ব্লক অফিসে ভিড় করেন।এদিন দুপুর ১ টা নাগাদ ভগবান অঞ্চলের তৃণমূল নেতা ফিরোজ সাপুই তাঁদের অঞ্চলের ১৯ টি আসনের জন্য তাঁর অনুগামীদের নিয়ে মনোনয়ন জমা দিতে যান। মনোনয়ন জমা দেওয়ার মাঝে দলবল নিয়ে সেখানে পৌঁছান আরাবুল ঘনিষ্ঠ খয়রুল ইসলাম ।তাঁদের মধ্যে মনোনয়ন জমা কে কেন্দ্র করে উত্তপ্ত বাক্য বিনিময় হয়, ক্রমশই তারা হাতাহাতি জড়িয়ে পড়েন। অভিযোগ চেয়ার তুলে মারামারি হয়। ভাঙ্গচুর করা হয় চেয়ার টেবিল ।পরিস্থিতি সামাল দিতে কাশীপুর থানার ওসি বিশ্বজিৎ ঘোষ বিশাল পুলিশ বাহিনী নিয়ে জমায়েত হঠাতে গিয়ে আক্রান্ত হন।পরিস্থিতি মোকাবিলায় লাঠি চার্জ করে উভয় পক্ষের লোকজনকে ব্লক অফিস থেকে বার করে দেয় পুলিশ।

No comments:
Post a Comment