গোষ্ঠী কোন্দলে ভাঙড়ে পুড়লো তৃণমূলের মাচা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 13 April 2018

গোষ্ঠী কোন্দলে ভাঙড়ে পুড়লো তৃণমূলের মাচা



মৃন্ময় নস্কর, ভাঙড় : আসন্ন পঞ্চায়েত নির্বাচনে ভাঙড়ে প্রার্থী মনোনয়ন নিয়ে তৃণমূলের অন্দরে ক্রমশ বাড়ছে দ্বন্দ্ব। সেই দ্বন্দ্বের জেরে রাতের অন্ধকারে তৃণমূলের মাচা পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে দলের অপর গোষ্ঠির বিরুদ্ধে।


স্হানীয় সূত্রের খবর, সমগ্র ভাঙড় বিধানসভা জুড়ে পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি বহু আসনেই শাসকদলের একাধিক প্রার্থী মনোনয়ন জমা করেছেন।এর মধ্যে ভাঙড় ২ নং ব্লকের চালতাবড়িয়া অঞ্চলের গানেরআইট বুথে ভাঙড়ের দুই বিবাদমান গোষ্ঠীর অনুগামীরা একই আসনে মনোনয়ন জমা দেন।

সুত্রের খবর ভাঙড়ের প্রাক্তন বিধায়ক তথা পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলাম এর অনুগামী বলে পরিচিত সওকাত গাইন এর বৌমা গানেরআইট বুথ থেকে মনোনয়ন জমা দেন। এর পাশাপাশি ব্লক তৃণমূল কংগ্রেস এর সভাপতি অহিদুল ইসলাম এর ঘনিষ্ঠ বলে পরিচিত আসাদুর রহমান এর স্ত্রী একই আসনে মনোনয়ন জমা দেন। একই আসনে দুই গোষ্ঠীর দুই জন মনোনয়ন জমা দেওয়া কে কেন্দ্র করে এলাকায় ছিল ঠান্ডা লড়াই। বৃহস্পতিবার গভীর রাতে গানেরআইট বুথের আসাদুর রহমান এর দলীয় মাচায় আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে দলের অপর গোষ্ঠির বিরুদ্ধে ।এ বিষয়ে আসাদুর বলেন, "আমার স্ত্রী পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস এর হয়ে মনোনয়ন জমা দেয় কিন্তু শেষমেশ দলীয় প্রতীক পাইনি। আমার অপর গোষ্ঠির লোকজন দলীয় প্রতীক পাওয়া তে আমাদের দলীয় মাচায় আগুন লাগিয়ে দিয়েছে।"  তিনি আরও বলেন, "দলীয় মাচায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর ছবি, ব্যানার পোষ্টার ছিল তাও পুড়ে গিয়েছে। এখন আমাদের উপরে আক্রমণ করতে পারে।" যার বিরুদ্ধে এই অভিযোগ সেই সওকাত গাইন বলেন, এই অভিযোগ ভিত্তিহীন। 

No comments:

Post a Comment

Post Top Ad