কমনওয়েলথ গেমসে রূপা জয়ী মেহুলী ঘোষ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 13 April 2018

কমনওয়েলথ গেমসে রূপা জয়ী মেহুলী ঘোষ





 কলকাতা, ৯ এপ্রিল : বয়স মাত্র ১৭ বছর। কিন্তু, এরমধ্যেই তাঁর সাফল্য আকাশ ছুঁয়েছে। মেহুলি ঘোষ। আজ তিনি কমনওয়েলথ গেমসে ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে সোনা জয় করেছেন তিনি। মেহুলির এমন সাফল্যে উচ্ছ্বসিত তাঁর কোচ জয়দীপ কর্মকারও। তবে তিনি এও জানালেন ভবিষ্যতে তাঁকে আরও উন্নতি করতে হবে।

জয়দীপ কর্মকার বললেন, “এটা আমাদের প্রত্যেকের কাছেই গর্বের মুহূর্ত। এই প্রথমবার ও কমনওয়েলথ গেমসে অংশগ্রহণ করল। আর প্রথমবারই ফাইনালে উঠতে পেরেছে। এমন একটি প্রতিযোগিতায় রুপো জয় কম বড় কথা নয়।”

ফাইনালে সিঙ্গাপুরের শুটার মার্টিনা লিন্ডসে এবং মেহুলির স্কোর সমান হয়। দু'জনের স্কোর হয় ২৪৭.২। শেষপর্যন্ত শুট-অফে হেরে যায় মেহুলি। শুট অফে ১৭ বছরের মেহুলির স্কোর ৯.৯। আর মার্টিনার স্কোর ১০.৩।

গতমাসেই মেক্সিকোতে ISSF ওয়ার্ল্ড কাপে ব্রোঞ্জ জিতেছিল হুগলির বৈদ্যবাটির মেহুলি। সেইসময় তার পরিবার আশা প্রকাশ করেছিল, কমনওয়েলথে ভালো ফল করবে মেয়ে। তাদের আশা পূরণের সঙ্গে সঙ্গে দেশের মুখ উজ্জ্বল করল মেহুলি।

জয়দীপবাবু আরও বলেন, “ওর সঙ্গে ইতিমধ্যেই আমার কথা হয়েছে। ওর বয়স এখন মাত্র ১৭ বছর। খানিকটা অভিজ্ঞতা তো কম থাকবেই। যত বয়স বাড়বে, এই জিনিসগুলো ততই ও শিখতে পারবে। ওর ভাগ্য খুব ভালো যে এই বয়সেই এমন প্রচার ও পাচ্ছে।”

No comments:

Post a Comment

Post Top Ad