গৌরব দেবনাথ: পঞ্চায়েত ভোটের আগে তৃনমূল কর্মীর পানের বরজে আগুন এলাকায় চাঞ্চল্য । ঘটনাটি অশোকনগর থানার ভুরকুন্ডা পঞ্চায়েতের দৌলতপুর এলাকার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে কমল নাগে পানের বরজে হঠাৎ আগুন জ্বলতে দেখে এলাকার মানুষ জন। সাথে সাথে ছুটে আসে সবাই ততক্ষণে এক বিঘা জমির পান পুরে ছাই। যার বাজার দর কয়েক লক্ষ টাকা। রাতেই খবর দেওয়া হয় অশোকনগর থানায়।
কমল নাগের অভিযোগ, 'আমি গরিব মানুষ আমার কারো সাথে কোন শত্রুতা নেই কেন আমার এতো বড়ো ক্ষতি করলো জানিনা। আমি গরিব মানুষ এই করে সংসার চালাতে হয় কি করবো বুঝতে পারছি না।' দৌলতপুর এলাকার এবছরের পঞ্চায়েতের তৃনমূল প্রার্থী রবীন ভদ্র জানান, 'বৃহস্পতিবার নমিনেশন জমা দিতে কমলের যাওয়ার কথা ছিল। কে বা কারা ক্ষতি করলো বুঝতে পারছি না।' তবে রাজনৈতিক কোনো রেষ না গোষ্ঠী কোন্দল তদন্তে অশোকনগর থানার পুলিশ।

No comments:
Post a Comment