জয়ন্ত সাহা, আসানসোলঃ জামুড়িয়ার ওয়েস্ট কেন্দা ইসিএলের পরিত্যক্ত খনিতে আবার আগুন লাগার ফলে এলাকায় ব্যাপক আতঙ্ক। কয়লা মাফিয়াদের কয়লা কাটার জন্য এই আগুন লাগে বলে স্থানীয়দের অভিযোগ। গত কয়েক মাস আগে ইসিএলের পরিত্যক্ত খাদানে আগুন লাগার ফলে এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছিল। ফলে কেন্দা গ্রাম সহ কেন্দা ৩ নং কলোনির শতাধিক পরিবারকে স্থানীয় বিভিন্ন স্কুলে রাখতে বাধ্য হয় ব্লক প্রশাসন। এর ফলে প্রায় ৭ দিন কেন্দা এলাকার সমস্থ স্কুলের পঠন পাঠন বন্ধ করে দেয় প্রশাসন।গোটা এলাকাকে বিপদজনক ঘোষনা করে ইসিএল। কিন্তূ ইসিএলের পক্ষে কোন পুনর্বাসন দিতে না পারায় আবার যথাস্থানে ফিরতে বাধ্য হয় ক্ষতিগ্রস্ত রা। কাল আবার আগুন লেগে যাবার ফলে প্রায় শতাধিক গ্রামবাসীদের ভবিষ্যত অনিশ্চিত।

No comments:
Post a Comment