কমনওয়েলথ গেমসে টেবিল টেনিসে সোনা জয় করেছেন মণিকা বাতরা। সেকারণে তাঁর জন্য আর্থিক পিরস্কার ঘোষণা করল দিল্লি সরকার। আজ রাজ্যের উপ মুখ্যমন্ত্রী মণীশ শিসোদিয়া ঘোষণা করেন, দিল্লি সরকার মণিকাকে ১৪ লাখ টাকা আর্থিক পুরস্কার দেবে।
গত মঙ্গলবার সংসদে তিনি ঘোষণা করেন, কমনওয়েলথ গেমসে রাজ্যের যে খেলোয়াড়রা সোনা জয় করবেন তাঁদের ১৪ লাখ টাকা করে আর্থিক পুরস্কার দেওয়া হবে। যাঁরা রুপো জয় করবেন তাঁদের ১০ লাখ এবং যাঁরা ব্রোঞ্জ় পদক জয় করবেন তাঁদের ৬ লাখ টাকা করে দেওয়া হবে।
মণীশ শিসোদিয়া আরও যোগ করেন, আম আদমি পার্টির পক্ষ থেকে একটি নতুন যোজনা শুরু করা হয়েছে। এই যোজনা অনুসারে, রাজ্যের কোনও একজন প্রতিভাবান খেলোয়াড়ের জন্য ১৬ লাখ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সেই টাকাটিও এবার মণিকাকেই দেওয়া হবে।

No comments:
Post a Comment