কিডনি পাচার চক্রে ধৃত যুবক - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 11 April 2018

কিডনি পাচার চক্রে ধৃত যুবক



   

 কিডনিপাচার চক্রে ধৃত এক যুবক। মঙ্গলবার তাকে একটি বেসরকারি হাসপাতালের সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে  আটক করা হয়। পরে গ্রেপ্তার করা হয় যুবককে।

জানা গেছে, ধৃত সুমন সিনহা ওরফে সমীর নামে ওই যুবকের বাড়ি খড়দায়। মঙ্গলবার রাতে মুকুন্দপুরে প্যাট্রলিংয়ের সময় একটি বেসরকারি হাসপাতালের সামনে তাকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে পুলিশ। তখন সুমনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে তারা। জিজ্ঞাসাবাদ করে কৌস্তুভ দাশগুপ্ত নামে আরও এক যুবকের নাম পাওয়া যায়। জানা যায়, সুমন বেশ কয়েকজনের কাছে কিডনি জোগাড় করে দেবে বলে টাকা নিয়েছে। মহম্মদ ইসমাইল, সঞ্জিত রায় ও শর্মিষ্ঠা ঘোষ- এদের প্রত্যেকেরই কিডনি প্রতিস্থাপনের প্রয়োজন। ১৩০০ টাকার বিনিময়ে কিডনি জোগাড় করে দেবে বলে এদের প্রত্যেকের কাছ থেকে টাকা নিয়েছিল সুমন। সুমনকে গ্রেপ্তার করে পূর্ব যাদবপুর থানার পুলিশ। তার বিরুদ্ধে ৫০৩, ৪০৬, ৪১৯, ৪২০ এবং ১২০ বিট ধারায় মামলা রুজু হয়েছে। বুধবার তাকে আলিপুর আদালতে তোলা হবে।

No comments:

Post a Comment

Post Top Ad