উত্তরাখণ্ডে ভেঙে পড়ল বায়ুসেনার হেলিকপ্টার এমআই১৭। আজ সকালে কেদারনাথের বিআইপি হেলিপ্যাডে এই দুর্ঘটনা ঘটে। পাইলট সহ হেলিকপ্টারে মোট ছয়জন ছিলেন। প্রত্যেকেই কমবেশি আহত হন।
জানা গেছে, গুপ্তকাশী থেকে কেদারনাথ যাচ্ছিল বায়ুসেনার হেলিকপ্টারটি। ল্যান্ডিংয়ের সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে। যার ফলে বিআইপি হেলিপ্যাডেই ভেঙে পড়ে হেলিকপ্টারটি।

No comments:
Post a Comment