নিজস্ব সংবাদদাতা :শান্তিপূর্ণ আবহাওয়ায় মনোনয়ন জমা দিলেন হিঙ্গলগঞ্জের বিজেপি কর্মিরা। দিনের শেষে যানা যায় একুশটি প্রার্থীর মনোনয়ন জমা দেওয়া হয় বলে বিজেপি সূত্রের খবর। এদিন হিঙ্গলগঞ্জ ব্লকের একেবারে অন্তিম গ্রাম পঞ্চায়েত কালিতলা পঞ্চায়েতের আটটি গ্রাম সভার সদস্যের মনোনয়ন, সাহেবখালি পঞ্চায়তের পাঁচটি ও হিঙ্গলগঞ্জ পঞ্চায়তের পাচটি মনোনয়ন পত্র জমা দেওয়া হয় বলে বিজেপি দলের খবর। এছাড়াও তিনটি পঞ্চায়েত সমিতির প্রার্থীর মনোনয়ন পত্র জমা পড়ে।
অন্যদিকে পাশের বিধানসভা সন্দেশখালিতে দুটি ব্লকের (সন্দেশখালি ১ নম্বর ও সন্দেশখালি ২ নম্বর) আজও মনোনয়ন জমা দিতে পারেনি বিরোধীশিবির। গত কয়েক দিনে বেশ কয়েকটি হুমকি শাসানির খবর জানা গেলেও সরাসরি সংবাদমাধ্যমের কাছে মুখ খুলতে নারাজ রাজনৈতিক নেতারা।

No comments:
Post a Comment